শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত: প্রধানমন্ত্রী
৪৯২ বার পঠিত
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত, জনগণের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়। কারণ জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা থাকে না।

আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত, জনগণের জন্য কাজ করে। সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বই সংকটে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এজন্য গ্যাস-বিদ্যুৎ-পানি ব্যবহারসহ সবক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার তাগিদ দেন তিনি।

সরকারপ্রধান বলেন, ইউক্রেন যুদ্ধ কতদিন চলবে, তা জানা নেই। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অবস্থা মোকাবেলা করতে। তবে সবাইকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হতে হবে।

ঔপনিবেশিক ধ্যান-ধারণা পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে, তাদের আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করে কাজ করতে হবে।

সারা বিশ্বে সবক্ষেত্রে পরিবর্তন আসছে, এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন