শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » রমজানে দ্রব্যমূল্য বাড়ানো কালোবাজারিদের কাজ, জুমার খুতবায় তুলে ধরা উচিত: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » রমজানে দ্রব্যমূল্য বাড়ানো কালোবাজারিদের কাজ, জুমার খুতবায় তুলে ধরা উচিত: প্রধানমন্ত্রী
৪৪২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানে দ্রব্যমূল্য বাড়ানো কালোবাজারিদের কাজ, জুমার খুতবায় তুলে ধরা উচিত: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: পবিত্র রমজানে কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করবে, এটা অত্যন্ত গর্হিত কাজ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মসজিদের খতিব ইমামদের উদ্দেশে তিনি বলেন, জুমার নামাজের যে খুতবা দেয়া হয়, সেখানে কালোবাজারি, খাদ্যে ভেজাল দেয়া- এটা যে গর্হিত কাজ এ ব্যাপারে কথা বলা উচিত।

বৃহস্পতিবার সকালে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

রমজানে গরিব মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্যের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ যেভাবে আর্থ-সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই এগিয়ে যাক। সেইসঙ্গে ধর্মীয় শিক্ষা ও ধর্ম পালনেরও সুযোগ হোক। সেজন্য এই মসজিদগুলো আমরা নির্মাণ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘ইসলাম সবসময় মানুষকে শিক্ষা গ্রহণ করতে বলেছে, নবী করিম (সা.) আমাদের শিক্ষা গ্রহণ করতে বলেছেন, কাজেই এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে।’

বাংলাদেশের আজকের যে অগ্রযাত্রা তা যেন অব্যাহত থাকে এজন্য সবার কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজগুলো যেন আমরা আরও ভালোভাবে করতে পারি। এদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আমরা বিনামূল্যে সবাইকে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি, সেইসঙ্গে তাদের জীবন জীবিকার ব্যবস্থাও করে দিচ্ছি।’



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন