শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া যাচ্ছেন শি জিনপিং
রাশিয়া যাচ্ছেন শি জিনপিং
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২০ থেকে ২২ মার্চ রাশিয়ায় অবস্থান করবেন চীনের প্রেসিডেন্ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং জানান, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন।
গত বছর পুতিনের ইউক্রেন আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।
ক্রেমলিন চীনা প্রেসিডেন্টের সফরের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দুই নেতা ‘কৌশলগত সহযোগিতা’ নিয়ে সম্ভবত আলোচনা করবেন। রাশিয়া ও চীনের মধ্যকার অংশীদারত্বমূলক বিভিন্ন বিষয় আলোচনায় থাকবে।
চীনা প্রেসিডেন্টের মস্কো সফরে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ কিছু চুক্তিও সই হবে বলে জানিয়েছে ক্রেমলিন।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 