শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা
ভারতের পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বংশগত নামের পদবি নিয়ে কটূক্তি করার অভিযোগে মানহানির মামলায় সাজাপ্রাপ্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভারতের পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার লোকসভা সচিবালয়ের এক নোটিসে রাহুল গান্ধীর সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
তবে কংগ্রেস নেতারা এই রায়কে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন। ক্ষমতাসীন বিজেপি যথারীতি রায়কে স্বাগত জানিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বংশগত নামের পদবি নিয়ে কটূক্তি করার অভিযোগে মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাটের আদালত। চার বছর আগে মামলাটি করেন বিজেপি বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদি। ‘সব চোরের নামের পদবি মোদি হয় কী করে?’– মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে এ মামলা হয়। সাজা হওয়ার পরই রাহুলের সংসদ সদস্য পদ হারানো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।
কর্ণাটকের ওয়েনাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য রাহুল ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যটির কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নিরব মোদি ও ললিত মোদির সঙ্গে নরেন্দ্র মোদির নামের মিল থেকে ভারতের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে এ মন্তব্য করেছিলেন।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 