শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্বাধীনতা দিবসে বাইডেনের শুভেচ্ছা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্বাধীনতা দিবসে বাইডেনের শুভেচ্ছা
৫৪৭ বার পঠিত
সোমবার, ২৭ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতা দিবসে বাইডেনের শুভেচ্ছা

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ যখন তার পরবর্তী নির্বাচনের কাছাকাছি সময়ে আসছে, তখন আমি মনে করিয়ে দিতে চাই যে; আমাদের উভয় দেশের জনগণ গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি গভীর মূল্যবোধ রাখে।

সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। ২১ মার্চ সরকারপ্রধানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও স্বাধীনতার মূল্য গভীরভাবে অনুধাবন করেন। কারণ, ১৯৭১ সালে তারা তাদের নিজেদের ভাগ্য বেছে নিতে এবং নিজস্ব ভাষায় কথা বলার জন্য সাহসের সঙ্গে লড়াই করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষায় বাংলাদেশের প্রদর্শিত অঙ্গীকারকে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। এছাড়া গ্লোবাল অ্যাকশন প্ল্যান মন্ত্রী পর্যায়ের যৌথ আয়োজনের জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্বাগত জানিয়েছে। আপনাদের সহানুভূতি এবং উদারতার বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। আমরা রোহিঙ্গা শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার এবং অপরাধীদের জবাবদিহির জন্য অঙ্গীকারবদ্ধ।

৫০ বছরের বেশি সময়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের ৫০ বছরের বেশি কূটনৈতিক সম্পর্কে দুই দেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করেছে। এর মধ্যে- অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ু সমস্যা মোকাবিলা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রতিক্রিয়ায় অংশীদারিত্ব এবং প্রতিশ্রুতিবদ্ধতা।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন