মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি, তিন শিশুসহ নিহত ৭
যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি, তিন শিশুসহ নিহত ৭
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে অড্রি হেল (২৮) নামে এক তরুণীর এলোপাতাড়ি গুলিতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
পরে পুলিশের গুলিতে ওই তরুণীও প্রাণ হারান। হামলাকারী ওই তরুণী এ স্কুলের সাবেক শিক্ষার্থী। স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ১০টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের দ্য কভেন্যান্ট স্কুলে হামলা চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল। যেখানে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হতো। স্কুলটিতে ২০০ জনের মতো শিক্ষার্থী ছিল, যাদের বয়স ১১-১২ বছরের মধ্যে।
বন্দুক হামলায় নিহতরা হলো— অ্যাভলিন ডিক হাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুইন্স (৬০) ও মাইক হিল (৬১)।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই তরুণীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ।
ওই তরুণী স্কুলে ঢুকেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হন।
যুক্তরাষ্ট্রে নারীর এমন গুলি চালানোর ঘটনা বিরল। ওই তরুণী কীভাবে স্কুলের ভেতরে প্রবেশ করেছিল তা এখনো জানা যায়নি। বন্দুক হামলার ঘটনা ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘পরিবারের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বন্দুক সহিংসতা বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 