শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | সাবলিড » সুচির দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণা মিয়ানমার জান্তার
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | সাবলিড » সুচির দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণা মিয়ানমার জান্তার
৭৭৫ বার পঠিত
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুচির দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণা মিয়ানমার জান্তার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক জান্তা এবার দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করেছে। খবর আল-জাজিরা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, মিয়ানমারের সামরিক-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি (এনএলডি) একটি নতুন নির্বাচনী আইনের অধীনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। যার কারণে দলটিকে বিলুপ্ত করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মঙ্গলবার যেই ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত করা হয়েছে তার মধ্যে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি একটি।

অপরদিকে এনএলডি বলেছে তারা এই অবৈধ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে না।২০২০ সালের নভেম্বরের সংসদীয় নির্বাচনে এনএলডি জয়লাভ করে। পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে এবং দলটির প্রধান সু চিকে কারাগারে পাঠানো হয়।

৭৭ বছর বয়সী সু চি সামরিক বাহিনী দ্বারা করা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মোট ৩৩ বছর কারাদণ্ড ভোগ করছেন। তার সমর্থকরা বলছেন, তাকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়া থেকে বিরত রাখার জন্য এই অভিযোগ আনা হয়েছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন