সোমবার, ৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » আকস্মিক সফরে ইউক্রেনে জার্মানির ভাইস চ্যান্সেলর
আকস্মিক সফরে ইউক্রেনে জার্মানির ভাইস চ্যান্সেলর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে গেছেন ৷ জ্বালানি খাত নিয়ে আলোচনার জন্য তার সঙ্গে রয়েছে একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধি দল৷ সফরে রাজনৈতিক বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে আকস্মিক সফরে কিয়েভ পৌঁছছেন ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক৷ যুদ্ধের পর দেশটির পুনগর্ঠনের ব্যাপারে ইউক্রেনকে আশ্বস্ত করতে এই সফর বলে জানিয়েছেন তিনি৷
প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের আলোচনায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে পুনরায় গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে৷ জার্মানির অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা হাবেক জানান, বিনিয়োগের সিদ্ধান্তও এরই মধ্যে নেওয়া হয়ে গেছে অথবা দ্রুত নেওয়া হবে৷
এই সফরে তার সঙ্গী হিসেবে জার্মানির একটি ব্যবসায় প্রতিনিধি দলও রয়েছে, যার নেতৃত্বে আছেন ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সিগফ্রিড রুসভুর্ম৷ তিনি বলেন, জার্মানির শিল্পও যে ইউক্রেনের পাশে আছে- এই সফর তারই বার্তা৷
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর এটিই দেশটিতে হাবেকের প্রথম সফর৷
শুরুতে সংশয়ে থাকলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ভারি সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে জার্মানি৷ সম্প্রতি বার্লিন কিয়েভকে ১৮টি লিওপার্ড-২ যুদ্ধ ট্যাংকও সরবরাহ করেছে৷




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 