শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল » বর হিসেবে সালমানকে পছন্দ করে কাজল
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল » বর হিসেবে সালমানকে পছন্দ করে কাজল
৯৬২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর হিসেবে সালমানকে পছন্দ করে কাজল

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: সালমানকেই সঠিক পাত্র মনে করেন বলিউড নায়িকা কাজল। শাহরুখ খানের বদলে সালমান খানের সঙ্গে গেলেই ভালো করতেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা মুক্তির ২৪ বছর পর এমনটাই জানালেন কাজল। খবর আনন্দবাজারের।

কাজলের দাবি, সেই ছবিতে ‘অঞ্জলি’ চরিত্রের বিষয়ে তার পরামর্শ নেওয়া হলে অন্যভাবে ভাবতেন তিনি। মোটেই টি-শার্ট, ট্র্যাক প্যান্ট ছেড়ে শাড়ি পরত না কাজলের পছন্দের ‘অঞ্জলি’। ক্লাইম্যাক্সেও রাহুলের (শাহরুখ) বদলে আমানকে (সালমান) বিয়ে করতে চাইতেন।

---এর পর কাজলকে ওই দুই অভিনেতার মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা জিজ্ঞাসা করলেও চমকপ্রদ জবাব দেন কাজল। বলেন, ‘চিত্রনাট্য সাজানোর ভার আমার ওপর থাকলে অঞ্জলি আমনের সঙ্গেই যেত। কিন্তু যদি ছবিটার কথা ভাবেন, তা হলে দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। শেষে যা হওয়ার ছিল তা-ই হয়েছে।

১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি মুক্তি পায়। সিনেমাটি নিয়ে পরিচালক করণ জোহর নিজেই স্বীকার করেছিলেন এটি ‘সবচেয়ে অযৌক্তিক’ ছবি। বলিউড তারকা শাবানা আজ়মি ছবিটি দেখার পর করণকে ফোনে তিরস্কার করেছিলেন।

অঞ্জলিকে কম সুন্দরী বোঝানোর জন্য ছোট চুল এবং প্যান্ট-শার্টে রাখার অর্থ কী? শুধুমাত্র টিনার প্রতি অধিক প্রেম অনুভব করার শর্ত এটি হতে পারে না। করণকে এ কথাই বলেছিলেন শাবানা। তার পর অঞ্জলিকে আবার ‘সুন্দরী’ করে তুলতে চুল বড় করে শাড়ি পরিয়ে দেওয়া আরও অসম্মানজনক বলে মনে করেছিলেন তিনি। জবাবে কিছুই বলতে পারেননি করণ। তার উত্তর ছিল, ‘তুমি একদম ঠিক বলছ। আমি দুঃখিত।’



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন