শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা নিউমার্কেট খুলে দেওয়া হলো
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা নিউমার্কেট খুলে দেওয়া হলো
৭৫৮ বার পঠিত
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা নিউমার্কেট খুলে দেওয়া হলো

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে আগুনের ঘটনার পর অনির্দিষ্ট কালের জন্য নিউমার্কেটের সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে রবিবার (১৬ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেটের মূল মার্কেট খুলে দেওয়া হয়েছে।

এখনও বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট, নিউমার্কেট ও ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশেপাশের মার্কেটগুলো।

সরেজমিনে গাউছিয়া মার্কেট, নূরজাহান মার্কেট, গ্লোব শপিংমল– এই মার্কেটগুলো সকাল থেকে খুলতে দেখা গেছে। এছাড়া পূর্ব দিকে ফুটপাতেও সারি সারি চৌকি বসিয়ে ব্যবসা করছেন হকাররা।

চন্দ্রিমা মার্কেটের নিচ তলার একজন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা মার্কেট খোলার জন্য অপেক্ষা করছি। মালিক সমিতির নির্দেশনা পাওয়া মাত্র মার্কেট খুলবো। ওপরে সমিতির বৈঠক চলছে।’

নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিউমার্কেটের এখানে পৃথক ব্লকে পাঁচটি মার্কেট রয়েছে। সব মার্কেটের সমিতি ও ম্যানেজমেন্ট আলাদা। রবিবার সকাল থেকে মূল মার্কেট খোলা হয়। তবে অন্য মার্কেট খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই।’

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রবিবার সকাল ৯টায় আগুন পুরোপুরি নির্বাপিত হয়।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন