শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহে ডাচ সংস্থার সঙ্গে বাংলাদেশের চুক্তি
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহে ডাচ সংস্থার সঙ্গে বাংলাদেশের চুক্তি
৬৯৯ বার পঠিত
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহে ডাচ সংস্থার সঙ্গে বাংলাদেশের চুক্তি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: দেশি-বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহ প্রকল্পের আওতায় ডাচ সংস্থা রেডঅরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্সের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বাংলাদেশ দূতাবাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল ও রেড অরেঞ্জের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যাডভাইজার রুটগার-জ্যান শোয়েন এ স্মারকে সই করেন।

সমঝোতা সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও হেগে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সারাবিশ্ব থেকে মূল্যবান ফুটেজ সংগ্রহ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করবে।

১৯৭৫ সালের পর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু তারা জানতো না যে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিশ্বের বিভিন্ন আর্কাইভেও সংরক্ষিত আছে, রেডঅরেঞ্জ তার মধ্যে অন্যতম।

তাদের কাছ থেকে পাওয়া ফুটেজ আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও আত্মত্যাগের নজীর সংরক্ষণে সহায়ক হবে।
স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যাডভাইজার রুটগার-জ্যান শোয়েন বলেন, এ সমঝোতার মাধ্যমে রেডঅরেঞ্জ বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত আর্কাইভ থেকে মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহে সহায়তা করবে। রেড অরেঞ্জের জন্য এটা সম্মানের বিষয়।



আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু