মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি সিলেটে
তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি সিলেটে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি সিলেট: গত কয়েক দিনের টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টা থেকে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদর উপজেলা, জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে রাত ১০টার দিকে পুরো সিলেটজুড়ে শীতল বাতাস বইতে শুরু করে। আকাশে বিজলি চমকাচ্ছে।
বিমানবন্দর এলাকার বাসিন্দা আলি হোসেন বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জে বৃষ্টি শুরু হয়। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়তে থাকে। রাত ১০টার দিকে ঝড় ও শিল্পবৃষ্টি শুরু হয়, যা এখনও অব্যাহত আছে।’
বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা জাকির হোসেন। তিনি বলেন, ‘গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ বৃষ্টি শুরু হওয়ায় সবার মাঝে স্বস্তি নেমেছে।’
সিলেটের সব স্থানে আজ রাতে বৃষ্টি হবে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জসহ দু-একটি উপজেলায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো সিলেটে আজ রাতে বৃষ্টি হবে। এই আভাস আমরা আগেই দিয়েছিলাম।’
প্রসঙ্গত, সোমবার সকালে পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।




পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ 