শিরোনাম:
●   ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ●   তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত ●   সেরা কে? মেসি না রোনালদো ●   বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়ার ঘোষণা বাইডেনের
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়ার ঘোষণা বাইডেনের
৫৭০ বার পঠিত
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়ার ঘোষণা বাইডেনের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হতে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ক্ষমতাসীন নেতা জো বাইডেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আশায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।

বাইডেনের বয়স বর্তমানে ৮০ বছর। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট আরও একবার হোয়াইট হাউসের টিকিট পান কি না, সেটি হবে তার দলের জন্য মস্ত বড় পরীক্ষা।

মঙ্গলবার বাইডেনের নির্বাচনী প্রচারণা দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে এ নেতা দৃঢ় ভাষায় ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র রক্ষার দায়িত্ব তার।

ভিডিওটি শুরু হয় ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার দৃশ্য দিয়ে। এরপর বাইডেন বলেন, চার বছর আগে আমি যখন প্রেসিডেন্ট হতে লড়েছিলাম, তখন বলেছিলাম, আমরা যুক্তরাষ্ট্রের আত্মার জন্য যুদ্ধ করছি এবং আমরা এখনো সেটাই করছি। এটি আত্মতুষ্টির সময় নয়। সে জন্যই আমি পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি।

তিনি বলেন, চলুন, কাজটা শেষ করি। আমি জানি, আমরা পারবো।

ভিডিওতে বাইডেন রিপাবলিকান প্ল্যাটফর্মগুলোকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন এবং নারীদের স্বাস্থ্যসেবা সীমিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দেন।

এসময় ‘মাগা (এমএজিএ) চরমপন্থিদের’ তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। মাগা হলো বাইডেনের প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ রাজনৈতিক স্লোগানের সংক্ষিপ্ত রূপ।

এত বেশি বয়সে বাইডেনের প্রার্থী হওয়ার বিষয়টি ঐতিহাসিক হলেও তা ডেমোক্র্যাটিক পার্টির জন্য একটি ঝুঁকিপূর্ণ জুয়ায় পরিণত হয়েছে। এমনিতেই মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে চাপের মুখে রয়েছে দলটি।

জো বাইডেন অ্যালকোহল পান করেন না এবং সপ্তাহে অন্তত পাঁচদিন ব্যায়াম করেন। গত ফেব্রুয়ারিতে পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকরা তাকে ‘কাজের জন্য উপযুক্ত’ ঘোষণা করেছিলেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও বলা হচ্ছে, বাইডেনের রেকর্ড বলছে, তিনি কাজ সামলানোর জন্য মানসিকভাবে যথেষ্ট শক্ত।

তবে গত ১৯ এপ্রিল প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপে দেখা যায়, বাইডেনের জনসমর্থনের রেটিং ৩৯ শতাংশে নেমে এসেছে। কিছু ভোটারের মধ্যে তার বয়স নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।

সম্ভাব্য দ্বিতীয় মেয়াদ শেষে মার্কিন প্রেসিডেন্টের বয়স হবে ৮৬ বছর, যা যুক্তরাষ্ট্রের পুরুষদের গড় আয়ুষ্কালের চেয়ে প্রায় ১০ বছর বেশি।

২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার দৌড়ে বাইডেনের প্রতিদ্বন্দ্বী হতে পারেন তার সহকর্মী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
সেরা কে? মেসি না রোনালদো সেরা কে? মেসি না রোনালদো
৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়