শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৫ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সার্বিয়ায় যুবকের গুলিতে নিহত ৮
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সার্বিয়ায় যুবকের গুলিতে নিহত ৮
৭০৬ বার পঠিত
শুক্রবার, ৫ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সার্বিয়ায় যুবকের গুলিতে নিহত ৮

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের দক্ষিণের শহর ম্লাদেনোভাকে এক যুবকের এলোপাতাড়ি গুলিতে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। চলন্ত গাড়ি থেকে বন্দুকধারী একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি ছুড়েছে বলে জানা গেছে।বেলগ্রেডের একটি স্কুলে ১৩ বছর বয়সী এক কিশোরের গুলিতে ৯ জন নিহত ও ৭ জন আহত হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটলো।

সার্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গাসিক সবশেষ গোলাগুলিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন।

এসব হামলা গত কয়েক বছরের মধ্যে সার্বিয়ায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড।

শুক্রবার সকালে সার্বিয়ার গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় ডুবোনার একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক-বিতর্কের পর ২০ বছর বয়সী এক যুবক রাইফেল নিয়ে ফিরে আসে। এরপর সেই অস্ত্র দিয়ে লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পরে তিনি গাড়ি থেকেও লোকজনকে গুলি করে হত্যা করে এবং আরও অনেককে আহত করে চলে যায়। বিশেষ পুলিশ বাহিনী ম্লাদেনোভাক ও ডুবোনা এলাকায় পৌঁছেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, বন্দুকধারীকে সনাক্তের চেষ্টা করার সময় পুলিশ কর্মকর্তারা বিভিন্ন চেকপয়েন্টে গাড়ি থামাচ্ছে। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশি টহলদল অপরাধীকে খুঁজছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিচিচ এবং সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান আলেকজান্ডার ভুলিন শুক্রবার ভোরে ওই এলাকা পরিদর্শন করেন।

এর আগে গত বুধবার বেলগ্রেডে ১৩ বছর বয়সী এক বালক তার স্কুলের ৮ সহপাঠী ও এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে।

সার্বিয়ায় গণহত্যার ঘটনা তুলনামূলকভাবে বিরল। সেখানে খুব কঠোর বন্দুক আইন রয়েছে। তবে দেশটির সাধারণ মানুষের হাতে বন্দুকের মালিকানা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালে অনুমান করা হয়েছিল, সার্বিয়ায় প্রতি ১০০ জনের মধ্যে ৩৯ জনেরও বেশি লোকের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। এই হার মার্কিন যুক্তরাষ্ট্র এবং মন্টিনিগ্রোর পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের