বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বিশ্বে সর্বজনীন স্বাস্থ্যসেবা: পিছিয়ে পড়া দেশগুলোকে- ধনী রাষ্ট্রগুলো এগিয়ে আসার আহ্বান
বিশ্বে সর্বজনীন স্বাস্থ্যসেবা: পিছিয়ে পড়া দেশগুলোকে- ধনী রাষ্ট্রগুলো এগিয়ে আসার আহ্বান
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিছিয়ে পড়া দেশগুলোর সহযোগিতায় ধনী দেশগুলোকে এগিযে আসার আহ্বান জানিয়েছেন ।
বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘অ্যাকসিলারেটিং ইউনিভার্সাল হেলথ কভারেজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি আমাদের ইউভার্সাল হেলথ কেয়ারের যে বিষয়টি, আমাদের ধনী দেশগুলো তাদের আরও এগিযে আসতে হবে। এই ক্ষেত্রে তাদের ফান্ড (অর্থায়ন) দিতে হবে।
তিনি বলেন, ‘বহু দেশ এখনো পিছিয়ে আছে। তাদের সহযোগিতা করা প্রয়োজন।আমাদের যে অভিজ্ঞতা সেটাও আমরা সবার সঙ্গে শেয়ার করতে রাজি। ’
ধনী দেশগুলোকে আরও বেশি আর্থিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘একটা ভালো ফান্ড তৈরি করে যে সমস্ত এলাকা এখনো উন্নত না বা যেগুলো এখনো স্বাস্থ্যের দিকে খুব বেশি এগুতে পারেনি। তাদের স্বাস্থ্য ও পুষ্টি খাতে সহযোগিতা করা উচিত। কারণ স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল। ’




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 