রবিবার, ২৮ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নেদারল্যান্ডসে বিক্ষোভ থেকে বহু জলবায়ুকর্মীকে আটক করেছে পুলিশ
নেদারল্যান্ডসে বিক্ষোভ থেকে বহু জলবায়ুকর্মীকে আটক করেছে পুলিশ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় নেদারল্যান্ডসে দেড় হাজারেরও বেশি জলবায়ু কর্মীকে আটক করেছে পুলিশ।এক্সটিঙ্কশন রেবেলিওন আয়োজিত এই বিক্ষোভে জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি জানান।
তারা হেগের মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন।
ভিড় বাড়তে থাকলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে।
যদিও অনেকে রেইনকোট এবং সাঁতারের পোশাক পরে আগে প্রস্তুত ছিলেন।এদিকে পুলিশ জানিয়েছে, আটক বিক্ষোভকারীদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে।
কমপক্ষে ৪০ জনকে বিচারের আওতায় আনা হবে।
শনিবারের ওই বিক্ষোভে বেশ কয়েকজন ডাচ তারকা ছিলেন। এতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও, যিনি কি না টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রের জন্য পরিচিত।
ডাচ সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, ঘটনাস্থল থেকে তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
এদিকে এক্সটিঙ্কশন রেবেলিওন অভিযোগ তুলেছে, পুলিশ এক হাজার ৫৭৯ কর্মীকে আটক করেছে।
ডাচ প্রসিকিউশন সার্ভিস বলেছে, আটকদের বেশিরভাগের নামে মামলা হবে না। কারণ এটি একটি ছোট অপরাধ। তাদের আটকের মূল উদ্দেশ্য ছিল বিক্ষোভ শেষ করা।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 