শিরোনাম:
●   ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ●   তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত ●   সেরা কে? মেসি না রোনালদো ●   বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইতালির পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাওয়ালেন আইনপ্রণেতা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইতালির পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাওয়ালেন আইনপ্রণেতা
৬৪৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতালির পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাওয়ালেন আইনপ্রণেতা

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইতালির পার্লামেন্ট অধিবেশনে প্রথমবারের মতো কোনো শিশুর উপস্থিতি দেখা গেছে। গতকাল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের অধিবেশন চলার সময় আইনপ্রণেতা জিলদা স্পোরতিয়েলো তার ছেলে ফেদেরিকোকে বুকের দুধ খাইয়েছেন। এসময় অন্য আইনপ্রণেতারা তার এ পদক্ষেপকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন।

গত অক্টোবরে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জর্জিয়া মেলোনি দায়িত্ব নেন। তবে তার সরকারের প্রায় দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতাই পুরুষ।

অনেক দেশে এটি সাধারণ একটি বিষয়। তবে ঐতিহ্যগতভাবে পুরুষ আধিপত্যের দেশ ইতালির পার্লামেন্টে এমন ঘটনা এবারই প্রথম।

ইতালিতে গত বছরের নভেম্বরে সংসদীয় নীতিমালাবিষয়ক এক প্যানেল নারী আইনপ্রণেতাদের সন্তানসহ পার্লামেন্টে প্রবেশ এবং এক বছর বয়স পর্যন্ত তাদের দুধ খাওয়ানোর অনুমতি দেয়।

পার্লামেন্টের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার জর্জো মুলে গতকালের অধিবেশনে সভাপতিত্ব করেছেন। অধিবেশন চলাকালে এ ঘটনা প্রসঙ্গে জর্জো মুলে বলেন, ‘এবারই প্রথম সব দলের সম্মতিতে এমনটা ঘটল। ফ্রেদেরিকোর জন্য স্বাধীন, শান্তিপূর্ণ ও দীর্ঘজীবন কামনা করছি। এখন আমরা ধীরে কথা বলব।’

বামপন্থী দল ফাইভ স্টার মুভমেন্টের আইনপ্রণেতা স্পোরতিয়েলো বলেন, ‘অনেক নারী সময়ের আগেই তাদের সন্তানকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিচ্ছেন। এটা যে তাঁরা ইচ্ছা করে করছেন তা নয়, বরং কাজে ফেরার জন্য তারা এমনটা করতে বাধ্য হচ্ছেন।’

বুধবারের ঘটনাটি ইতালির ইতিহাসে প্রথম হলেও দেশটির ফোরজা ইতালিয়া দলের বর্তমান সিনেটর লিসিয়া রোনজুলি ১৩ বছর আগে স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে তার মেয়েকে বুকের দুধ খাইয়েছিলেন।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়