শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৭ জুন ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাংবাদিক গোলাম রাব্বানী হত্যা: কিলিং মিশনের নায়ক চেয়ারম্যান বাবু, আরও মাস্টারমাইন্ড থাকতে পারে: পুলিশ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাংবাদিক গোলাম রাব্বানী হত্যা: কিলিং মিশনের নায়ক চেয়ারম্যান বাবু, আরও মাস্টারমাইন্ড থাকতে পারে: পুলিশ
৫০০ বার পঠিত
শনিবার, ১৭ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক গোলাম রাব্বানী হত্যা: কিলিং মিশনের নায়ক চেয়ারম্যান বাবু, আরও মাস্টারমাইন্ড থাকতে পারে: পুলিশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: জামালপুর থেকে: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে কিলিং মিশনের নায়ক বলেছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এই ঘটনায় আরও মাস্টারমাইন্ড থাকলে তাদের বিচারের আওতায় আনা হবে।

এমনটি জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ জুন) জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় একান্ত সাক্ষাৎকারে পুলিশ সুপার এসব কথা জানান।

হত্যাকাণ্ডের কথা প্রথম কখন জানলেন এমন প্রশ্নের জবাবে এসপি নাছির বলেন, রাত সাড়ে দশটার দিকে আমি জানি, সে সময় ভিডিও ফুটেজও পাই। এএসপিকে থানায় থাকতে বলে ওসিসহ পুরো টিমকে পাঠাই আসামিদের আটক করতে।

আপনি এর আগে বলেছিলেন যে, হত্যার উদ্দেশ্যে হামলা হয়নি। কেন এমন বলেছিলেন, জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, প্রথমে আঘাতগুলো দেখেছি, সেটা দেখে মনে হয়েছিল। মাহমুদুল আলম বাবুর ছেলে ইট দিয়ে এমনভাবে থেঁতলে দিয়েছে, যাতে বাইরে রক্তক্ষরণ হয়নি, ভেতরে রক্তক্ষরণ হয়েছে, তখন তো অবশ্যই হত্যার উদ্দেশ্যে আঘাত।

হত্যাকাণ্ডের দীর্ঘসময় পরও মূল আসামি কেন আটক হননি এবং ওসি বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়নি- এ সম্পর্কে এসপি নাছির উদ্দিন আহমেদ বলেন, ওসি সত্যিকার অর্থে ভুল বলেছেন। এলআইসি টিম আমার আন্ডারে থাকে, টিম মাঠে আছে। লাইভে বলেছি লোকেশন দেখছি, কোন দিকে আছে। পেছন পেছন যাচ্ছে। মাহমুদুল আলম বাবু কিলিং মিশনের নায়ক। সেটা প্রথম থেকেই জানি।

চেয়ারম্যান বাবুর আত্মীয় পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা- পরিবারের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রথম থেকে বাবুর নাম আমি বলেছি, তিনি প্ল্যানমেকার। প্রত্যেকটা জায়গায় বলেছি। আমাদের ব্যাকাপ আছে। আরও মাস্টারমাইন্ড থাকতে পারে, তারাও বের হয়ে আসবে।

হামলার পেছনে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম রয়েছেন- এমন অভিযোগের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের অপরাধ বিজ্ঞান বা আইন বলে, ঢাকা থেকে হামলার অংশ হতে পারবে না, তা সত্য না। যদি নাম আসে, আসামি করব। জড়িত থাকলে বা মামলা হলে আটক করা হবে।

বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন