বুধবার, ২১ জুন ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা
ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে মৌসুমি আম উপহার পাঠিয়েছেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদেরও আম উপহার পাঠিয়েছেন।
মঙ্গলবার (১৩ জুন) দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতেও ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছিলেন।
এবার উপহারের ঝুড়িতে হিমসাগর এবং ল্যাংড়ার মতো জনপ্রিয় জাতের আম দেওয়া হয়েছে, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে উৎপাদন হয়ে থাকে। আর এই আম খুব সুস্বাদু ও জনপ্রিয়।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের অফিসে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের আম পৌঁছে দেন।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 