শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ১২ জুলাই ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আসিয়ানের সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আসিয়ানের সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের পররাষ্ট্রমন্ত্রী
৫৫৮ বার পঠিত
বুধবার, ১২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসিয়ানের সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাকার্তায় চলতি সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, স্বাস্থ্যগত কারণে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় সম্মেলনে যোগদান করবেন না। তবে কিন গ্যাংয়ের অসুস্থতা ঠিক কী, সেটা জানাননি ওয়েনবিন।

আল জাজিরার খবর অনুসারে, প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে কিন গ্যাংকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত তিনটি সূত্র জানিয়েছে, কিন গ্যাংয়ের পরিবর্তে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং-ই জাকার্তায় অনুষ্ঠেয় সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করবেন।

চীনের কমিউনিস্ট পার্টির পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান ওয়াং ই’র পদ কিন গ্যাংয়ের ওপরে। কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সরকারের পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান।

আসিয়ান সদস্যভুক্ত দেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী বৃহস্পতিবার বৈঠক করবেন বলে আগেই সময় ঠিক করা হয়েছে। পরদিন শুক্রবার পূর্ব এশিয়া সম্মেলন ও আসিয়ান আঞ্চলিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

কিন (৫৭) গত বছরের ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। গত ২৫ জুন শ্রীলঙ্কা, রাশিয়া ও ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কিনকে সর্বশেষ বেইজিংয়ে প্রকাশ্যে দেখা গেছে।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট

আর্কাইভ

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান