বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | আলোচিত সংবাদ | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তাঁর স্ত্রী সোফি (৪৮)। বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সই করেছেন তাঁরা। বুধবার ট্রুডোর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ট্রুডো–সোফি দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল।
ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তাঁরা।
২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান রয়েছে তাঁদের।
ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তাঁরা পরিবারের মতো হয়েই থাকবেন। তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়, সেটা নিশ্চিত করতে মনোযোগী হবেন প্রধানমন্ত্রী ও সোফি।




যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত
ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ 