শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
BBC24 News
রবিবার, ২০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
৪৯৫ বার পঠিত
রবিবার, ২০ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার জনগণের কথা ভাবেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া কেউ বাংলাদেশের গণমানুষের কথা ভাবেনি।

রোববার (২০ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত দুটি ভবনের উদ্বোধন ও একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সামরিক শাসন জারি করে যারা সরকারে এসেছিল, তারা কখনোই গণমানুষের কথা ভাবেনি। সেটা জিয়া, এরশাদ, খালেদা জিয়া যেই হোক। ক্ষমতাকে ভোগ করা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অত্যাচার করা- এটাই তারা জানতো। বর্তমানে দুর্যোগ ও অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বার বার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই দেশের উন্নয়ন আমরা করতে পেরেছি। আমরা দেশের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশে আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট ইকোনোমি হবে, স্মার্ট সোসাইটি হবে, স্মার্ট সরকার হবে। সেটা সামনে নিয়েই আমরা সব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী, সমাজ, সরকার ও দেশকে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ক্ষুধা-দারিদ্র্য থাকবে না, ভূমিহীন মানুষ ঘর পাবে, প্রতিটি মানুষের জীবনমান উন্নত হবে।

প্রতিবন্ধকতা মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন