শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের কাছে টাইগারদের শোচনীয় হার
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের কাছে টাইগারদের শোচনীয় হার
৬৬৯ বার পঠিত
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের কাছে টাইগারদের শোচনীয় হার

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। পরে আফগানদের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায়, বড় জয়ে নিশ্চিত করে সুপার ফোর। এক ম্যাচে দাপুটে পারফরমেন্সের পর ফের হোঁচট খেল টাইগাররা। পাকিস্তানের কাছে শোচনীয় হার দিয়ে সুপার ফোর শুরু করল সাকিব বাহিনী।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৬৩ বল হাতে রেখে। ওপেনার ইমাম উল হক খেলেছেন ৮৪ বলে ৭৮ রানের নান্দনিক এক ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।

ফখর জামান (২০) ও অধিনায়ক বাবর আজম (১৭) সেট হয়ে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান খেলেছেন বড় ইনিংস।
৭৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে দলকে জিতিছে মাঠ ছাড়েন রিজওয়ান। আঘা সালমান অপরাজিত থাকেন ১২ রানে। বাংলাদেশের পক্ষে একটি করে উেইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাঈম শেখ ২০, লিটন দাস ১৬ ও তাওহীদ হৃদয় ২ রান করে সাজঘরে ফিরেন। আফগানদের বিপক্ষে শতক হাঁকানো মেহেদী হাসান মিরাজ আজ রানের খাতাই খুলতে পারেননি।এরপর সাকিব আল হাসান ৫৩ ও মুশফিকুর রহিম ৬৪ রানের ইনিংস খেলে দলের হাল ধরেন। তবে শেষ দিকের ব্যাটিং বিপর্যয়ে ৩৮ দশমিক ৪ ওভারেই ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হারিস রউফ। নাসিম শাহ পান ৩টি উইকেট।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন