শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে শিঙাড়া-সমুচার দোকানে ফ্রান্সের প্রেসিডেন্ট
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে শিঙাড়া-সমুচার দোকানে ফ্রান্সের প্রেসিডেন্ট
৫৩০ বার পঠিত
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে শিঙাড়া-সমুচার দোকানে ফ্রান্সের প্রেসিডেন্ট

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: ঢাকা সফর করে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি সফরকালে রাজধানী ঢাকার উপকণ্ঠে তুরাগ নদে নৌকা ভ্রমণ করেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তুরাগ নদের ঘাটে যান তিনি।
বার্তা সংস্থা এএফপির একটি ছবিতে দেখা যায়, নৌকায় চড়ে তুরাগ নদে ঘুরতে ঘাটে পৌঁছালে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর উদ্দেশে শিঙাড়া-সমুচা এগিয়ে দেন স্থানীয় এক দোকানি।

ঘাটে স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এমানুয়েল ম্যাক্রো। পরে তিনি নৌকায় চরে বেড়ান।

এদিন বিকেল তিনটার দিকে ম্যাক্রোঁ ঢাকা থেকে বিদায় নেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি।

এ সময় দুই দেশের মধ্যে দুটি চুক্তি সই হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন বইয়ে সই করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

---রোববার রাতে ঢাকা সফরে আসেন ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দেন। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসেন। তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফর করলেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের