শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশায়ী বাংলাদেশ
নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশায়ী বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে শুরুটা হয়েছিলো স্বপ্নের। এরপরই দুঃস্বপ্নের শুরু বাংলাদেশের। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর টানা দ্বিতীয় হারের মুখ দেখলো লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল।
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১২ রানে ১৩ বলে ৯ রান করা রাচিন রবীন্দ্রকে আউট করেন মুস্তাফিজ। তার বিদায়ের পর ক্রিজে আসেন কেন উইলিয়ামসন।
উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ডেভন কনওয়ে। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯২ রানে ৫৯ বলে ৪৫ রান করে আউট হন কনওয়ে।
কনওয়ের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেম উইলিয়ামসন। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই কিউই অধিনায়ক।
১০৭ বলে ৭৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান উইলিয়ামসন। এরপর ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৪৩ বল বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিচেল।
ফিলিপস ১১ বলে ১৬ ও মিচেল ৬৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 