শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশ’ ক্রিকেট সংশ্লিষ্টদের কারণেই ডুবছে: ইরফান
প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশ’ ক্রিকেট সংশ্লিষ্টদের কারণেই ডুবছে: ইরফান
১৯৬০ বার পঠিত
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ’ ক্রিকেট সংশ্লিষ্টদের কারণেই ডুবছে: ইরফান

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: ওয়ানডে র‌্যাংকিংয়ে তিন নম্বরে থেকে বিশ্বকাপে আসা বাংলাদেশ দল যেন ক্রিকেটটাই ভুলে গেছে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর জয় শব্দটাই যেন দেখতে পাচ্ছেন না টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে টানা ছয় ম্যাচ হারের বৃত্তে।

সম্প্রতি স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে সাকিবদের এমন বাজে পারফরম করার ব্যাখ্যা দেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

বাংলাদেশের হারের ব্যাখ্যা দিয়ে ইরফান বলেন, ‘আমি এটাকে বাংলাদেশ ক্রিকেটের বড় পতন হিসেবেই দেখছি। বাংলাদেশে এমন নয় যে বিদেশে লিগ খেলা ক্রিকেটার নেই। মোস্তাফিজ, তাসকিন বিদেশে লিগ খেলছে। দলে মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছে। তবে দল হিসেবে তারা পারফর্ম করতে পারছে না।’

অন্যদিকে দলের নানা ইস্যু নিয়ে তিনি বলেন, ‘সামর্থ্যের অভাব বাংলাদেশের সমস্যা নয়। এই দলে আরও অন্য সমস্যা আছে। বাংলাদেশের এখন মাঠ এবং মাঠের বাইরের সমস্যার সমাধান করতে হবে।’

এদিকে বাংলাদেশ বোর্ডের সমস্যা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সাবেক ভারতীয় এ অলরাউন্ডার বলেন, ‘আমি সব সময় বলি— বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। এই দলে অবশ্যই তামিম থাকা দরকার ছিল।’

সাকিব-লিটনদের চ্যাম্পিয়নস লিগে জায়গা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে যে ধরনের পারফরম করছে, তাতে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা অনিশ্চিত তাদের। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে বাংলাদেশ দলকে বিশ্বকাপের বাকি দুই ম্যাচে জিততেই হবে। বিশ্বকাপে বাংলাদেশ তাদের পরবর্তী দুই ম্যাচে মুখোমুখি হবে যথাক্রমে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন