শ্রীলঙ্কা ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: দুঃস্বপ্নের এক বিশ্বকাপ পার করছে বাংলাদেশ। ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই পরাজয় সঙ্গী হয়েছে তাদের। হাতে আছে আর কেবল দুই ম্যাচ। এই দুই ম্যাচের উপরেই নির্ভর করছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। শেষ দুই ম্যাচে জয় না পেলে টাইগাররা বাদ পড়বে ২০২৫ সালের আইসিসির ইভেন্টটি থেকে।
নিজেদের মান বাঁচানোর এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ আজ খেলবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই চলতি আসরে দুবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই তাই রানের প্রত্যাশা থাকবে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। কন্ডিশন বিবেচনায় তাই ব্যাটিং নির্ভর একাদশই দেখা যাবে সোমবারের ম্যাচে।
লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ তামিমকেই। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। শুরুর এই চারজনই এবারের বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তামিমের একটি আর লিটনের দুইটি অর্ধশতক থাকলেও তা দলকে জয় এনে দিতে পারেননি।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 