শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » দেশে ফিরেছেন ক্রিকেটাররা
প্রথম পাতা » খেলাধুলা » দেশে ফিরেছেন ক্রিকেটাররা
৪৩৭ বার পঠিত
রবিবার, ১২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে ফিরেছেন ক্রিকেটাররা

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের বহনকারী চাটার্ড ফ্লাইটটি আজ সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

গতকালই বাংলাদেশ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছে। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এ ম্যাচে খেলেননি। তিনি আগেই দেশে ফিরেছেন। আজ ফিরলেন অন্য সদস্যরা। ক্রিকেটাদের সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর খােলেদ মাহমুদ সুজন ও কোচিং স্টাফরা।

বিদেশি কোচরা অবশ্য বাংলাদেশে আসেননি। তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। তার আগেই তারা আবার বাংলাদেশে আসবেন। তবে ফাস্ট বোলার কোচিং অ্যালান ডোনাল্ড আর ফিরবেন না।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল। জয় দিয়েই শুরু হয়েছিল তাদের মিশন। কিন্তু যতই দিন গড়িয়েছে ততই সেমিফাইনালের আশা ফিকে হয়েছে। শেষ পর্যন্ত শীর্ষ চারে নয়, কোনোমতে অষ্টম হওয়ার সম্ভাবনা নিয়ে দেশে ফিরেছে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বাকি সাত ম্যাচেই হেরেছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের