শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » স্পন্সর ছাড়া খেলতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা » স্পন্সর ছাড়া খেলতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশ
৪৩৫ বার পঠিত
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্পন্সর ছাড়া খেলতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশ

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক:
২০২১ সালের এপ্রিলে অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজের’ সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মাসে। এখনো নতুন কোনো স্পন্সর ঠিক করেনি ক্রিকেট বোর্ড।

যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজে নেই কোনো স্পন্সর। কিউইদের বিপক্ষে স্পন্সর ছাড়া খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সদ্য শেষ হওয়া টেস্টে জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। ১৫০ রানের বড় ব্যবধানে জয় পায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

দলের জয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন তাইজুল।

গত মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলাটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করে মাহমুদুল হাসান জয়ের (৮৬) ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৩১০ রান করে বাংলাদেশ।

জবাবে কেন উইলিয়ামসনের (১০৫) সেঞ্চুরিতে ভর করে ৩১৭ রান করে নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১০৫) সেঞ্চুরি আর মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদি হাসান মিরাজের (৫০*) জোড়া ফিফটিতে ভর করে ৩৩৮ রান করে বাংলাদেশ।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৩২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮১ রানে অলআউট হয় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ড্যারেল মিচেল।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন