শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন
৭৩৯ বার পঠিত
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দুরূহ হয়ে পড়বে। মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কমিশনের ভূমিকা থাকবে। এ সময় প্রার্থীরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার করার কথা জানান।

ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা, আচরণবিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচারসহ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সিইসি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন