শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা » পিএসজি কোচের সঙ্গে কোনও ‘সমস্যা’ নেই এমবাপ্পের
প্রথম পাতা » খেলাধুলা » পিএসজি কোচের সঙ্গে কোনও ‘সমস্যা’ নেই এমবাপ্পের
৩৪৪২৮ বার পঠিত
বুধবার, ৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিএসজি কোচের সঙ্গে কোনও ‘সমস্যা’ নেই এমবাপ্পের

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: পিএসজি ছাড়ার ঘোষণার পর থেকেই কিলিয়ান এমবাপ্পে আর কোচ লুইস এনরিকেকে নিয়ে চলছিল গুঞ্জন। বিদায় আসন্ন হওয়ায় পুরোটা সময় এমবাপ্পেকে খেলাচ্ছেন না ফরাসি দলটির কোচ। তাতে প্রশ্ন উঠে দুজনের সম্পর্ক নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তোলার পর ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, এনরিকের সঙ্গে কোনও সমস্যা নেই তার।

অধিনায়কের আর্মব্যান্ড পরে এমবাপ্পে জোড়া গোল করেছেন। শেষ ষোলোর দ্বিতীয় লেগে দুই অর্ধে তার করা দুই গোলেই ২০২১ সালের পর শেষ আট নিশ্চিত হয়েছে পিএসজির। দুই লেগ মিলিয়ে দলটির স্কোর ৪-১। কোচের সঙ্গে চলমান ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ম্যাচের পর ব্রডকাস্টার চ্যানেল কানাল প্লাসকে এমবাপ্পে বলেছেন, ‘সব কিছু ঠিকই আছে। কোচের সঙ্গে কোনও সমস্যা নেই। একটা সমস্যা হয়তো আছে, কিন্তু সেটা কোচের সঙ্গে নয়।’

প্রশ্নের জন্ম দেয় সর্বশেষ তিন ম্যাচ। লিগ ওয়ানে হয় বেঞ্চ থেকে নয়তো বদলি হয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পে। আর সেটা হয়েছে বিদায় বলে দেওয়ার পর! শেষ মুহূর্তে যেখানে প্রাণভোমরাকে সর্বোচ্চ ব্যবহার করার কথা। সেখানে এনরিকে তার ম্যাচ টাইম কমিয়ে আনাতেই উঠে যায় প্রশ্ন। এমবাপ্পে অবশ্য পরিষ্কার করে দিয়েছেন সব কিছু। এই মুহূর্তে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে পারায় ভীষণ তৃপ্ত তিনি। এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান, ‘আমরা ভীষণ আনন্দিত। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরে। নির্দিষ্ট করে আমার কোনও ম্যাসেজ হয়তো নেই। শুধু চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাই। কারণ টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।’

২০২০ সালে রানার্স আপ হওয়া পিএসজি কখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। সর্বশেষ সাত মৌসুমের পাঁচ মৌসুমে তারা শেষ ষোলোতে বিদায় নিয়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের