সোমবার, ১ জুলাই ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ১২৫ কোটি রুপি বোনাস পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দল
১২৫ কোটি রুপি বোনাস পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দল
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: ১৭ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১২৫ কোটি রুপি বোনাস পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।
আজ এক্সে জয় শাহ লিখেন, ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে।
এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই। ’
দীর্ঘ ১১ বছর আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত।
এর আগে বেশ কয়েকবার কাছে গিয়েও শিরোপার ছোঁয়া পায়নি তারা। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে সেই দুঃখ ঘোচায় রোহিত শর্মার দল।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 