শিরোনাম:
ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘের
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘের
১০৯৪ বার পঠিত
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘের

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তথ্যানুসন্ধান দল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ওই তথ্যানুসন্ধান দল গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সত্য উদ্‌ঘাটন, দোষীদের শনাক্ত করা, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ, অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং এর পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্যানুসন্ধান দলকে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিক্ষোভ চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের যেসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো জনপরিসরে নেই, সেগুলো সম্পর্কে সরাসরি তথ্য দেওয়ার জন্য সব ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তথ্যগুলো ‘OHCHR-FFTB-Submissions@un.org’ ঠিকানায় পাঠাতে হবে।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ভুক্তভোগী, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, চিকিৎসা পেশাজীবী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা রয়েছে জাতিসংঘ তথ্যানুসন্ধান দলটির।

তথ্যানুসন্ধান প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় এবং তদন্ত চলাকালে দলটি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে তথ্যানুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর তদন্তের গুরুত্বপূর্ণ ফল, উপসংহার, সুপারিশসহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



আর্কাইভ

বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত