শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার‍ বিরুদ্ধে ‘বিজয়ের জন্য’ নেটোতে যোগদানের আমন্ত্রণ চান : জেলেন্সকি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার‍ বিরুদ্ধে ‘বিজয়ের জন্য’ নেটোতে যোগদানের আমন্ত্রণ চান : জেলেন্সকি
১০৪৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার‍ বিরুদ্ধে ‘বিজয়ের জন্য’ নেটোতে যোগদানের আমন্ত্রণ চান : জেলেন্সকি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার রুশ আগ্রাসনের বিরুদ্ধে তার “বিজয় পরিকল্পনা” দেশটির পার্লামেন্টের সামনে উপস্থাপন করেন। সেখানে তিনি ইউক্রেনকে বিনা শর্তে নেটো জোটে যোগদানের আমন্ত্রণ পাঠানো ও আগামীতে আরও রুশ আগ্রাসন নিরুৎসাহিত করতে পরমাণু অস্ত্র নয় এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের দাবি জানান।

“আমাদের অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করে সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন আনতে হবে যাতে যুদ্ধ শেষ হয়। পুতিনের চাওয়াকে পাত্তা না দিয়েই,” জেলেন্সকি বলেন। “আমাদের পরিস্থিতি পাল্টাতে হবেই, যাতে রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠায় বাধ্য করা যায়।”

পরিকল্পনার অন্যান্য অংশে রয়েছে ইউক্রেনের মিত্রদের কাছ থেকে যুদ্ধ-পরবর্তী পুনর্নির্মাণ সহায়তা এবং প্রাকৃতিক খনিজ সম্পদকে সুরক্ষিত রাখায় সহযোগিতার আশ্বাস।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে জেলেন্সকি পশ্চিমা নেতাদের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে ব্রাসেলসে একটি সম্মেলনে যোগ দেবেন এবং এই আলোচনা অব্যাহত রাখবেন।

রাশিয়া ইউক্রেনের নেটো জোটে যোগদানের বিষয়টির বিরোধিতা করে। নেটোর নেতাদের ভাষ্য, এ বিষয়টির সুরাহা শুধুমাত্র ইউক্রেন ও জোটের মধ্যেই হতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ জেলেন্সকির এই প্রস্তাবকে “ক্ষণস্থায়ী শান্তি পরিকল্পনা” হিসেবে অভিহিত করে একে নাকচ করেন।

“কিয়েভের শাসকদের জন্য একমাত্র গ্রহণযোগ্য শান্তি পরিকল্পনা হচ্ছে তাদের অবলম্বন করা নীতির অসাড়তা অনুধাবন করে বাস্তবতাকে মেনে নেওয়া, পেস্কভ বলেন।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু

আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি