সোমবার, ২১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | শিরোনাম | সাবলিড » গির্জায় গেলেন কমলা, ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলেন ট্রাম্প
গির্জায় গেলেন কমলা, ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলেন ট্রাম্প
বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে শুধুমাত্র রোববার (২০ অক্টোবর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস দুইটি গির্জায় গেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গেছেন ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডসে।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাকডোনাল্ডস আমেরিকানদের কাছে একধরনের উপাসনালয়ের মতো। সেখানে গিয়ে ট্রাম্প আবারো অভিযোগ করেছেন, কমলা যে ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন বলে যে দাবি করেছেন- সেটি মিথ্যা।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে মার্কিন দুই প্রার্থী বেশির ভাগ অঙ্গরাজ্যে ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিএনএন বলছে, গতকাল ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গিয়ে ট্রাম্প তার পরনের স্যুট খুলেন। এরপর কালো-হলুদ অ্যাপ্রোন পরে ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন। এ ছাড়া তিনি ওইসময় রেস্তোরাঁর জানালা দিয়ে তার সমর্থকদের হাতে ওই ফ্রেঞ্চ ফ্রাই তুলে দেন।
অন্যদিকে জর্জিয়ার স্টোনক্রিস্টে নিউ বার্থ মিশনারি ব্যাপ্টিস্ট চার্চে কমলা বলেছেন, দেশজুড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ, ঘৃণা ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি আর ভয়ের বীজ বপন করার চেষ্টা করছে।




ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 