বুধবার, ২০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, গত দুই মাসে লেবাননে ২০০ জনেরও বেশি শিশু নিহত এবং ১১০০ জন আহত হয়েছে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩১।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল বড় আক্রমণ শুরু করলে পুরনো সংঘাত সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়।
জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, শুধু গত দুমাসেই দুই শতাধিক শিশু নিহত হয়েছে। এই ভয়াবহতা সকলের কাছে অগ্রহণযোগ্য।
তিনি এই হত্যাকাণ্ডের জন্য কে দায়ী সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যারা কিছুটা হলেও সংবাদমাধ্যমের খবর অনুসরণ করেন, তারা জানেন এর জন্য কারা দায়ী।
এল্ডার বলেছেন, লেবানন এবং গাজার যুদ্ধের মধ্যে মিল রয়েছে, যেখানে ইসরাইল- হামাসের মধ্যে ১৩ মাস বয়সী যুদ্ধে নিহত ৪৩ হাজারের এরও বেশি লোকের একটি উল্লেখযোগ্য অংশ শিশু।
ইউনিসেফ শিশুদের মনোসামাজিক সহায়তা এবং যুদ্ধ থেকে পালিয়ে আসা লক্ষাধিক শিশুকে চিকিৎসা সরবরাহ করে আসছে।




যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু 