শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
BBC24 News
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » জাতীয় | জীবনযাপন | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবেনা : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রথম পাতা » জাতীয় | জীবনযাপন | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবেনা : স্বরাষ্ট্র উপদেষ্টা
৭২৩ বার পঠিত
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবেনা : স্বরাষ্ট্র উপদেষ্টা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সিভিল ড্রেসে (সাদা পোশাক) কাউকে অ্যারেস্ট (গ্রেপ্তার) করা চলবে না। ডিবি হোক, যে হোক, তাকে জ্যাকেট পরতে হবে। তার আইডেন্টি (পরিচয়পত্র) শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, তাহলে প্রথমে তার পরিচয়পত্র দেখাতে হবে।’

সোমবার সকালে খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা আগে দেখেছেন পুলিশ বাদী হয়ে কেস দিতো। দশটা হলো নাম, তিনশ-দুইশ হলো বেনামে। এটা পুলিশের থেকে চলে গেছে সিভিলে। এখন আপনারা করছেন দশ নাম, আর দুইশ, একশ বেনামে। এতে যারা দোষী না, তাদের নাম দিয়ে ইনভেস্টিগেশন করতে ডিফিকাল্ট করছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইজি মহোদয়কে নির্দেশনা দিয়েছি-যারা ভুয়ার মামলা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্য। ভুয়ার মামলাকারীদের কোনো অবস্থায়তেই ছাড় দেবো না। সব ভুয়া মামলাকারীদের আইনের আওতায় আনবো।’

একইসঙ্গে যে দোষী তিনিও ছাড় পাবেন না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।



আর্কাইভ

ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান