মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » রাশিয়া বোমা হামলা, পারমাণবিক প্রধান নিহত
রাশিয়া বোমা হামলা, পারমাণবিক প্রধান নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানের বিস্ফোরণে নিহত হন ইগর কিরিলভ।
আল জাজিরা বলছে, রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন।
বিবিসি বলছেন, কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণেই নিহত হয়েছেন ইগর কিরিলভ। বার্তাসংস্থা রয়টার্সের ফুটেছে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গতকাল সোমবার, নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন।




বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র 