শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ
১২০৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৬ আগস্ট) ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই ‘জরিমানা’র কারণ হিসেবে মোস্কোর কাছ থেকে নয়াদিল্লির তেল ক্রয় অব্যাহত রাখার কথা উল্লেখ করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প তার পূর্ব ঘোষিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অতিরিক্ত শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন।

এই নতুন আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেশিরভাগ ভারতীয় পণ্যের ওপর এখন থেকে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

প্রতিবেদন অনুসারে, প্রাথমিক ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হবে এবং একই পরিমাণ নতুন শুল্ক ২১ দিন পরে কার্যকর করা হবে।

ট্রাম্পের নতুন আদেশ অনুসারে, ইতোমধ্যেই ট্রানজিটে থাকা পণ্য ব্যতীত যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সমস্ত ভারতীয় পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান ফেডারেশন থেকে তেল আমদানি করছে।’

হোয়াইট হাউস আরও সতর্ক করে দিয়েছে, রাশিয়া বা প্রভাবিত বিদেশি সরকারগুলো যদি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তাহলে আদেশটি সংশোধন করা যেতে পারে। অর্থাৎ শুল্ক আরও বাড়ানো বা কমানো যাবে।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ভারতের ওপর ‘যথেষ্ট পরিমাণে’ শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি নতুন আরোপিত ২৫ শতাংশের কথা উল্লেখ করেননি। তিনি সেসময় বলেছিলেন, তারা রাশিয়ান তেল বিপুল পরিমাণে কিনে নিচ্ছে এবং তা বেশি দামে অন্য দেশগুলোতে বিক্রি করছে।

এদিকে, গত সোমবার ভারত রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়ের বিষয়ে নয়াদিল্লিকে ‘অযৌক্তিক লক্ষ্যবস্তু’ করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইইউ উভয়ই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। তবে নতুন শুল্কের বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো মন্তব্য করেনি।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট