বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » তিন মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান
তিন মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর রুলস অব বিজনেস অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন—মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ।
অন্য সব মন্ত্রণালয় ও বিভাগ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে। শপথ নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেন। দপ্তর বণ্টন শেষে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
এদিন বিকালে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। কারণ প্রচলিত রীতি ভেঙে এবার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে; আগে এ আয়োজন হতো বঙ্গভবনে।




ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড?
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
হামলার পরও মার্কো রুবিও বললেন, ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব 