শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী৷ এটি বিদায়ী অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১৮ শতাংশ৷
বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে৷রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা৷ অর্থাৎ, ব্যয়ের লক্ষ্যের সঙ্গে আয়ের ঘাটতি থাকছে দুই লাখ ৪৩ হাজার কোটি টাকা৷ এই টাকা সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ করে সামাল দিতে হবে৷ এর মধ্যে দেশের অভ্যন্তরীন খাত থেকে নেয়া হবে এক লাখ ২৭ হাজার কোটি টাকার ঋণ৷ তার মধ্যে ব্যাংক খাত থেকে নেয়া হবে এক লাখ ১২ হাজার কোটি টাকা৷ বাকি এক লাখ ১৬ হাজার কোটি টাকা সরকার বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ ও অনুদান হিসেবে নেবে৷
বাজেটে অর্থমন্ত্রী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দিয়েছেন৷ সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বিদ্যমান ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করার প্রস্তাব রেখেছেন যা পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে বাড়ছে৷




বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল 