শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ৪ জুলাই ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আর্জেন্টিনাকে ভুল শুধরে নিতে বললেন মেসি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আর্জেন্টিনাকে ভুল শুধরে নিতে বললেন মেসি
৫৭ বার পঠিত
শনিবার, ৪ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্জেন্টিনাকে ভুল শুধরে নিতে বললেন মেসি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: স্বস্তির নিশ্বাস তো ফেলেছেনই। বিশ্বকাপে নবাগত কেপ ভার্দের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও ম্যাচটা জিততে পারছিল না আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ৩টি গোল হলেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে মিলেছে শেষ ষোলোর টিকিট। তার আগে নির্ধারিত সময়ে থাকতে হয়েছে ১-১ গোলে সমতায়। ম্যাচ শেষে মেসির মুখে তাই প্রতিপক্ষের প্রশংসার সঙ্গে নিজেদের ঘাটতিগুলো শুধরে নেওয়ার তাগাদাও শোনা গেল।

কেপ ভার্দে কতটা ভালো খেলেছে, সেটা বোঝা যায় মেসির কথায়, ‘আমরা জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে এ দলটা তো আর এমনি এমনি অপরাজিত থাকেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করেছি, যেটা ছিল প্রথম গোলটি করা।’

তারপর? মেসির মুখেই উঠে এসেছে কেমন খেলেছে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, ‘ভেবেছিলাম, প্রথম গোলের পর নিজেদের চেনা ছন্দে ফিরব এবং চাপমুক্ত হয়ে খেলব। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, রক্ষণাত্মক হয়ে পড়ি এবং ওদের ওপর ঠিকঠাক চাপ সৃষ্টি করতে পারিনি। ওরা নিজেদের শক্তির জায়গায় খেলে গোল শোধ করে দেয়। আমরা জানতাম কাজটা কঠিন হবে। এটা নকআউট পর্বের টুর্নামেন্ট, এখানে কেউ আপনাকে বিন্দুমাত্র ছাড় দেবে না।’

মেসি বলে যান, ‘এই বিশ্বকাপটাই এমন। এখানে দলগুলোর মধ্যে ব্যবধান খুবই কম, সবকিছু অনেক জটিল এবং প্রতিটি ম্যাচই কঠিন হতে যাচ্ছে।’
এই দল কখনো হার মানে না, বললেন স্কালোনি

আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে মেসি সরাসরি বলেছেন, ‘পরের পর্বে ওঠা ছাড়াও কিছু ইতিবাচক দিক ছিল। কারণ, আমরা মাঠে ভালো কিছু কাজ করেছি। এর পাশাপাশি আমাদের ঘাটতি বা ভুলগুলোও শুধরে নিতে হবে, যেটা আমার মনে হয় আজ অনেক ছিল।’

বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে ৩–২ গোলের জয়ে দারুণ একটি গোল করা মেসি ব্যাখ্যা করেন, ‘আমরা ওদের ওপর ঠিকঠাক চাপ সৃষ্টি করতে পারিনি এবং রক্ষণের সঙ্গে মাঝমাঠের দূরত্ব কিছুটা বেশি ছিল। ওদের খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে পেরে না ওঠায় সব সময় ওদের একজন বাড়তি খেলোয়াড় ফাঁকায় থেকেছে। এ কারণেই ওরা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আমাদের খাটিয়েছে। কারণ, আমরা প্রেসিংটা ঠিকঠাক করতে পারিনি।’

এবার বিশ্বকাপে এ নিয়ে ৭ গোল হলো মেসির। তাঁর গোলসংখ্যাই সর্বোচ্চ। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে ন্যূনতম ৭টি করে গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০ গোলের দেখাও পাওয়ার পাশাপাশি গোল করার রেকর্ড গড়লেন সব রাউন্ডেই।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন