শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ দলের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন করছে- পাকিস্তান
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ দলের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন করছে- পাকিস্তান
৮৮৮ বার পঠিত
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ দলের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন করছে- পাকিস্তান

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:অনেক দেন দরবারের পর অবশেষে পাকিস্তান সফরে দল পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সফর অনুষ্ঠিত হবে তিন ধাপে।

প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে টাইগাররা। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে। যেখানে টাইগারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত পাঞ্জাব রাজ্য সরকার।বাংলাদেশ দলের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে থাকবে কুইক রেসপন্স ফোর্স, আর্মি কমান্ডোস ও র‍্যাঞ্জার্সের ১৯জন সদস্য। স্টেডিয়ামের ভেতর ও বাইরের প্রবেশ পথগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি। খবর দ্য নিউজের।

বাংলাদেশ সফরকে ঘিরে শনিবার পাঞ্জাব সরকারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এক দীর্ঘ সভা করে। সভা শেষে রাজ্যটির আইনমন্ত্রী মুহাম্মদ বাশারাত রাজা জানান বাংলাদেশ দলকে নিচ্ছিদ্র নিরাপত্তা দেবে তারা।

রাজা আরও জানান, ক্রিকেটারদের পাশাপাশি খেলা দেখতে আসা দর্শকরাও যেন ভালোভাবে খেলা উপভোগ করতে পারে সে ব্যাপারেও নজর রাখা হবে। খেলা চলাকালীন রাস্তায় ট্রাফিক যাতে কম থাকে সেদিকেও দৃষ্টি রাখতে বলা হয়েছে।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। তিনটি ম্যাচই হবে রাতে। শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

এরপর ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির মাঠে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ। তৃতীয় ধাপে এপ্রিলে ফের পাকিস্তান সফরে গিয়ে করাচিতে বাকি টেস্ট ও একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলতে যাবে টাইগাররা।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের