সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে- দিলীপ ঘোষ
এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে- দিলীপ ঘোষ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে এক কোটি বাংলাদেশি মুসলিম অবৈধভাবে বসবাস করছে দাবি করে তাদের ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলীপ ঘোষ।রবিবার পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি হুমকি দেন। খবর এনডিটিভির।।দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী এক কোটি অবৈধ মুসলিম সরকারের দেয়া দুই রুপির ভর্তুকির চাল খেয়ে বেঁচে আছে। তিনি ঘোষণা দেন, আমরা তাদের ফেরত পাঠাবো। এই অবৈধ বাংলাদেশি মুসলিমরাই রাজ্যে জ্বালাও-পোড়াওয়ে জড়িত বলেও মন্তব্য করেন বিজেপির এই রাজ্য সভাপতি।
বিজেপি সরকার দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বলেও এদিন উল্লেখ করেন দিলীপ ঘোষ। অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতাকারীরা বাঙালিবিরোধী ও ভারতের চিন্তা-চেতনার বিরেধী বলেও মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, যারা সিএএ’র বিরোধিতা করছেন তারা হয় ভারতবিরোধী নয় বাঙালি বিরোধী। তারা ভারতের ধারণা বিরোধী, এ কারণেই তারা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার বিরোধিতা করছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 