শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » শেষ বলে নাটকীয় ভাবে জিতল- বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » শেষ বলে নাটকীয় ভাবে জিতল- বাংলাদেশ
২১০৪ বার পঠিত
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেষ বলে নাটকীয় ভাবে জিতল- বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক:প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দুর্বল। ক্রিকেটীয় ইতিহাস-ঐতিহ্য ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাইল্যান্ড। সেই দলটির কাছেই হারতে বসেছিল লাল-সবুজ জার্সিধারীদের নারীরা। তবে শেষ বলে রক্ষা পেলেন তারা।ভারতে অনুষ্ঠিত চার জাতি টি-টোয়েন্টি সিরিজে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন তারা। নেমেই লজ্জার হারের মুখে পড়েছিলেন জাহানারা। তবে শেষ বলে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন তারা। এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেলেন জাহানারা।এদিন বিহারের পাটনায় টসে জিতে থাইল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান তোলে থাই দল। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এ পরিস্থিতিতে দৃঢ় হাতে হাল ধরেন শামিমা সুলতানা। তাতে দলের দুর্দশা কিছুটা লাঘব হয়।তবে ব্যক্তিগত ৩৮ রান করে তিনি ফিরলে ফের বিপাকে পড়ে টাইগ্রেসরা। শেষদিকে দ্রুত উইকেট পতন ঘটতে থাকে। এতে হারের শঙ্কা উঁকি দেয় লাল-সবুজ শিবিরে। কিন্তু ফাহিমার দৃঢ়তায় শেষ হাসি হাসে বাংলাদেশই। শেষ বলের নাটকে ২ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেন তারা। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেন জাহানারা।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের