শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে পৌঁছাল বাংলাদেশ দল
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে পৌঁছাল বাংলাদেশ দল
৯১৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে পৌঁছাল বাংলাদেশ দল

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে লাহোর বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহন করা বিমানটি।মুশফিকুর রহমান ছাড়া বাংলাদেশের সেরা সব ক্রিকেটারই পাকিস্তান সফরে যাচ্ছেন। তবে দলের সাত বিদেশি কোচিং স্টাফের পাঁচজনই সেখানে যাচ্ছেন না। তারা হলেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক,স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রসেকারান, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

তাদের অনুপস্থিতিতে এইচপির কোচ চম্পাকা রামানায়েক পেস বোলিং পরামর্শক হিসেবে পাকিস্তান সফর করবেন। আর সোহেল ইসলাম স্পিন ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন। সন্ত্রাসকবলিত দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। তার সঙ্গে যাচ্ছেন দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।

তিন দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজের পর দেশে ফিরে আসবেন টাইগাররা। দ্বিতীয় ভাগে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবেন তারা। এরপর ফের ফিরে আসবেন। পরে তৃতীয়বার সেখানে গিয়ে আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবেন লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তারা।

পাকিস্তান সফরে সম্ভাব্য টি-টোয়েন্টি দলে যারা আছেন তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, মেহেদী হাসান ও ইমরুল কায়েস।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের