বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » নিরাপত্তা নয়, মাহমুদউল্লাহর মূল লক্ষ্য পাকিস্তানকে হারানো
নিরাপত্তা নয়, মাহমুদউল্লাহর মূল লক্ষ্য পাকিস্তানকে হারানো
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: সব জল্পনা শেষে পাকিস্তান গিয়ে পৌঁছেছে টাইগাররা। লাহোর বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হোটেলে ফিরেছে ক্রিকেটাররা। দেশটির অবস্থা ভালো না থাকায় সারাক্ষণ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পিসিবি।কড়া নিরাপত্তাই থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। এতো নিরাপত্তার মাঝে ক্রিকেটারদের ক্রিকেটে মাঠের খেলায় মনোযোগ দেয়াও কঠিন। তবে দলের অধিনায়ক মাহমুদউল্লাহ নিরাপত্তা নিয়ে চিন্তা করতে রাজি নন।
‘যখন আমরা সিদ্ধান্ত নিই, বোর্ড থেকে সিদ্ধান্ত নেয়া হয় আমরা এইখানে খেলবো। তারপর থেকে এখানকার পরিবেশ কেমন হবে সেসব চিন্তা বাদ দিয়েছি। আমার মনে হয় ঐ ধরণের চিন্তা-ভাবনা থেকে সরে আসাই ভালো। আমরা শুধু এখানে ভালো খেলার জন্য আসছি, সেটির জন্যই মুখিয়ে আছি।’
বাংলাদেশ শেষবার পাকিস্তান সফরে এসেছিল ২০০৮ সালে। ওই সফরে দলের সঙ্গে ছিলেন বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। ওই সফরে ছিলেন এমন ক্রিকেটার বর্তমান স্কোয়াডে রয়েছেন দুই জন। তবে নিরাপত্তা ইস্যুর কারণে তিন দফা সিরিজ খেলবে বাংলাদেশ। এতো কিছু না ভেবে নিজেদের প্রধান লক্ষ্যে এগোতে চান মাহমুদউল্লাহ।
‘আমি আগেও এসেছি পাকিস্তানে। আমার মনে হয় না এটি কোন প্রভাব ফেলবে সিরিজে। আমরা এখানে এসেছি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে এবং বর্তমানে ওইটাতেই ফোকাস রাখতে চাই। আমাদের প্রধান লক্ষ্য ভালো ক্রিকেটার খেলা এবং পাকিস্তানকে হারানো।’




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 