নিরাপদে ইসলামাবাদে টাইগাররা
বিবিসি২৪নিউজ, ডেস্ক: দ্বিতীয় দফায় টেস্ট খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাতার এয়ারওয়েজে কাতারের দোহা হয়ে বুধবার সকালে ইসলামাবাদে পৌঁছান তারা। এই সফরে দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্টটি।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল টুইটার পেজ থেকে টুইট করে বলা হয়েছে, নিরাপদেই রাওয়ালপিন্ডি পৌঁছেছে টাইগাররা।
টি-টোয়েন্টি খেলতে ভাড়া করা বিমানে সরাসরি পাকিস্তানে গিয়েছিল বলে তখন খুব একটা সময় লাগেনি টাইগারদের। তবে এবার প্রথম টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার জন্য মুমিনুল হকরা ধরেছেন কাতার এয়ারওয়েজের নিয়মিত একটি ফ্লাইট। মঙ্গলবার সন্ধ্যায় রওনা দিয়ে কাতার এয়ারওয়েজের সে ফ্লাইট দোহা হয়ে আজ সকালে পৌঁছেছে ইসলামবাদ। দীর্ঘ যাত্রার ধকল কাঁটিয়ে আজ আর অনুশীলন করবে না বাংলাদেশ। তবে বৃহস্পতিবার হবে পুরোদমে অনুশীলন।
এদিকে, পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামীকাল দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে বাংলাদেশ দল।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 