শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » ‘গালিগালাজ করছিল ভারতীয় ক্রিকেটাররা’
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » ‘গালিগালাজ করছিল ভারতীয় ক্রিকেটাররা’
১৪৮৬ বার পঠিত
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘গালিগালাজ করছিল ভারতীয় ক্রিকেটাররা’

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ। অভিজ্ঞরা বলছিলেন, ভারতই ফেবারিট। কিন্তু আবেগ কী আর অভিজ্ঞতার বাছ-বিচার করে! অবশেষে জয় হলো সেই আবেগেরই। আকবরবাহিনী বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল অতীতের সব পরিসংখ্যানের বিরুদ্ধে। রুখে দিল দুর্দান্ত প্রতাপ ভারতের জয়যাত্রা। দাপট দেখিয়েই রেকর্ড গড়ে জয় শিরোপা ঘরে তুলে নিয়েছে বাংলাদেশ।তবে ফাইনালের উত্তেজনা বারবার ধরে পড়েছে ক্যামেরায়। বাংলাদেশের বিশ্ব জয়ের উল্লাস শুরু হতে না হতেই মাঠেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে লেগে গেল আকবর আলীর দলের। হাতাহাতির কিছুটা ধরার পর টিভি ক্যামেরা সরে গেল ভারতের ডাগআউটের দিকে। যেখানে দেখা গেল কোচিং স্টাফের সদস্যরা হাতের ইশারায় তাদের ক্রিকেটারদের চলে আসতে বলছেন। এরপরও কিছুক্ষণ উত্তেজনা অব্যাহত ছিল বলে জানা গেছে।
এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির জুনিয়র নির্বাচক কমিটির সদস্য ও বাংলাদেশ দলের সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন ফোনে জানিয়েছেন, সেই ‘ধাক্কাধাক্কি’র কারণ। তাঁর দাবি, বাংলাদেশের ক্রিকেটারদের এর মধ্যে জড়িয়ে পড়ার উসকানিও ছিল ভারতীয় দলের পক্ষ থেকেই, ‘ওরা পুরো ম্যাচজুড়েই প্রচুর স্লেজিং করেছে।

আমরা জেতার পর তা মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের ক্রিকেটাররা যখন উৎসব করতে শুরু করল, তখনই ওরা এসে মা-বাপ তুলে গালিগালাজ শুরু করে। কত আর সহ্য করা যায়! ছেলেরা সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে যায়। এতেই শুরু হয় ধাক্কাধাক্কি।’

যদিও দুই দলের কোচিং স্টাফের সদস্যদের হস্তক্ষেপে হাতাহাতি আর বেশিদূর গড়াতে পারেনি।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের