সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার: আইজিপি
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার: আইজিপি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পুলিশ হবে জনগণের পুলিশ। আর সেই পুলিশ জনগণের হওয়ার জন্যই কাজ করছে। এবছর মুজিববর্ষকে সামনে রেখে জনগণের সাথে আরও সম্পর্ক উন্নয়ন করে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ভীতি দূর করতে পুলিশ কাজ করছে।সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের নবনির্মিত অস্ত্রাগার উদ্বোধন শেষে পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এ কথা বলেন।
আইজিপি বলেন, আমরা যাতে জনগণের পুলিশ হতে পারি, জনতার পুলিশ হতে পারি এবং জনবান্ধব পুলিশ হতে পারি এ জন্য মুজিববর্ষে শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।
এ সময় তিনি মাদক নির্মুলে পুলিশের অভিযান এবং মাদক সেবী ও মাদক কারবারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুলিশের উদ্যোগের বিষয়েও কথা বলেন।
বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানসহ পুলিশ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, জেলার রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইজিপি বিকেলে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 